এক কিশোরী ও যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোনা এলাকায় - The News Lion

এক কিশোরী ও যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোনা এলাকায়

 


দি নিউজ লায়ন;  শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নতুন হাট এলাকা থেকে সুস্মিতা  সাঁতরা  নামে ১৭  বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ তার বাড়ি থেকে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা যায় যে প্রণয়ঘটিত কারণে ওই কিশোরীর সাথে তার পরিবারের কথা কাটাকাটি হয় যার ফলে মানসিক অবসাদে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । 


অপর ঘটনাটি ঘটে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঠাকুর বাজার এলাকায় ।মৃত যুবকের নাম দেবাশীষ পাল । ২১  বছর বয়সী দেবাশীষ পাল এর প্রেমিকার কয়েকদিন আগে অন্য ছেলের সাথে বিয়ে হয়। যার ফলে সে মানসিক অবসাদে ভুগ ছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়। শনিবার সকালে বাড়ির বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকেরা ।এরপর তার পরিবারের পক্ষ থেকে চন্দ্রকোনা টাউন থানায় ফোন করে বিষয়টি জানানো হয় । 


চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । চন্দ্রকোনা টাউন থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।চন্দ্রকোনা টাউন থানার ওসি রবি কর্মকার বলেন এক কিশোরী ও এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে । কি কারণে ওই কিশোরী ও যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা তদন্তের কাজ শুরু করা হয়েছে। তবে শনিবার চন্দ্রকোনা পৌর এলাকার দুটি ওয়ার্ড থেকে দুইজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.